বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজবাড়ীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ঘটছে দুর্ঘটনা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১২:৫৯ AM

রাজবাড়ীর পাঁচ উপজেলার রেলপথের ৫৭টি বৈধ ও অবৈধ রেলক্রসিং রয়েছে। এসব অরক্ষিত রেলক্রসিংয়ের কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। 

সূত্র জানায়, রাজবাড়ীর ওপর দিয়ে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা ও বেনাপোল-ঢাকা, রাজবাড়ী-কুষ্টিয়া, পোড়াদহ, রাজশাহী, খুলনা, টুঙ্গিপাড়া, ভাটিয়াপাড়া, ফরিদপুর, ভাঙ্গা, গোয়ালন্দঘাট, কালুখালী-পাংশা যাতায়াত করে। ট্রেনে যাতায়াত সহজ ও নিরাপদ হওয়ায় দিন দিন বাড়ছে ট্রেনের যাত্রী। ট্রেন চলাচলের সময় না জানার কারণে এসব দুঘর্টনা ঘটছে।

রাজবাড়ী রেলওয়ে থানা সূত্র জানায়, রাজবাড়ী জেলা অংশের রেলপথে বিভিন্ন স্থানে ৫৭টি বৈধ ও অবৈধ রেল ক্রসিং রয়েছে। বৈধ ৪৩টি। ২১ টিতে বেড়িয়ার ও গেটম্যান থাকলেও কম গুরুত্বপূর্ণ ২২টিতে কোনো বেড়িয়ার-গেটম্যান নেই। অবৈধ ১৪টি রেলক্রসিং সম্পূর্ণ অরক্ষিত। 

স্থানীয়রা যাতায়াতের সুবিধার্থে এগুলো তৈরি করেছেন। এই ক্রসিংগুলো সম্পূর্ণ অরক্ষিত। এখানে কোনো বেড়িয়ার নেই। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

বহরপুর বাজার রেলক্রসিংয়ে গেটম্যান বলেন, ট্রেন আসার আগে গেট নামালেও মানুষ অমান্য করে চলাচল করে। আমাদের থাকার জায়গায় বিদ্যুতের ব্যবস্থা নেই। এ কারণে দূরে স্টেশনে গিয়ে রাত যাপন করতে হয়।

বাংলাদেশ রেলওয়ে পাকশীর সহকারী পরিবহন কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ রেলক্রসিং বন্ধ করে আসছেন। অন্যান্য অবৈধ রেলক্রসিং বন্ধের কার্যক্রম অব্যাহত রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close