সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
শীতার্তদের মাঝে জবি মার্কেটিং বিভাগের শীতবস্ত্র বিতরণ
জবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১১:৩৩ AM

মানবিক সহায়তা হিসেবে ঢাকায় বিভিন্ন স্থানে অসহায়, দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ। 

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৮ টায় শহরের পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন  এলাকায় হতদরিদ্র শতাধিক নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন এবং পরবর্তীতে মিরপুর, কমলাপুর,  মোহাম্মদপুর, খিলগাঁও সহ নানা জায়গায় এই কর্মসূচি পালন করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। কর্মসূচিতে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড: ইমরানুল হক, বিভাগের অধ্যাপক ও জবির অর্থ পরিচালক শেখ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল ,মার্কেটিং অ্যালামনাই  এসোসিয়েশন  এর সভাপতি  শামিম হাসান সৈকত এবং  সাধারণ  সম্পাদক মো : আ: রাজ্জাক শেখ, মার্কেটিং ক্লাবের সভাপতি,সাধারণ সম্পাদক সহ  বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 


মার্কেটিং ক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি তামিম রেজা উদ্যান বলেন, শীতের আগাম প্রস্তুতি হিসেবে আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। প্রচণ্ড শৈত্য প্রবাহে মানুষের যেন কষ্ট না হয় তার আগাম প্রস্তুতি হিসেবেই আজকের এই কর্মসূচি পালন করলাম। ভবিষ্যতেও এইরকম জনকল্যাণমুখী কাজে নিয়োজিত থাকবে।’

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close