সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      
সাজেকে পর্যটকবাহী জিপ উল্টে খাদে, ৬ শিক্ষার্থী আহত
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ১:৪২ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে পর্যটকবাহী জিপ গাড়ি উল্টে ৬ জন আহত হয়েছেন। গাড়িটিতে থাকা পর্যটকরা নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছেন সাজেক ইউনিয়ন পরিষদ সচিব বিশ্বজিত চক্রবর্তী। 

মঙ্গলবার সাজেক সড়কের শিজকছড়া এলাকায় চাকা পাংচার হয়ে গাড়িটি উল্টে খাদে পড়ে যায়।

বুধবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পী চাকমা।

জানা যায়, গাড়িটিতে ১২ জন পযটক ছিলেন। তারা খাগড়াছড়ি থেকে সাজেকে বেড়াতে যাচ্ছিলেন।

এ বিষয়ে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, পর্যটকবাহী জিপ গাড়িটি মঙ্গলবার সকালে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্য রওনা হয়েছিল। শিজকছড়া এলাকায় গাড়িটির চাকা পাংচার হয়ে উল্টে যায়। আহত পাঁচজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পী চাকমা বলেন, ‘গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মোট ৬ জন হাসপাতালে এসেছিলেন। তার মধ্যে ৩ জন প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন, বাকি ৩ জন হাসপাতালে ভর্তি ছিলেন। তারাও গতকাল বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন।’

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close