বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শেরপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত বেড়ে ৬
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ২:০৯ পিএম আপডেট: ২৯.১২.২০২৪ ৩:৩২ PM

শেরপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন৷ রোববার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রৌমারী থেকে ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালকসহ পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী জিনোম মেডিকেল কলেজে ভর্তির পর আরও এক নারীর মৃত্যু হয়।

নিহতরা হলেন- শেরপুর সদরের কামারিয়া গুনপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে সিএনজি অটোরিকশার চালক লোকমান হোসেন (৩৬), গনপদ্দী এলাকার শাজাহান আলীর মেয়ে মাইশা আক্তার মিম (২৬) ও তার ভাই কামরুজ্জামান বাবু (২৩), আলিনাপাড়া এলাকার মোখলেছুর রহমান (৭৮), মোখলেসুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম (৬০) এবং পশ্চিম চিথলিয়া এলাকার সুবাশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী নিনা রানী (৪৫)।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহতদের মরদেহ শেরপুর সদর থানায় নিয়ে এসে সুরতহাল শেষে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ঘাতক বাস এবং অটোরিকশাটি আটক করে শেরপুর সদর থানায় নেওয়া হয়েছে।

ঘটনা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, ঘাতক বাসকে আটক করেছি। যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে থানায় পাঠিয়েছি।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close