বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
মেধাবীদের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করলো “সিজিবি ফাউন্ডেশন”
বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৩ AM

নরসিংদীর বেলাবতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন "চলো গড়ি বেলাব" এর আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসময় মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষা ও শিক্ষা বৃত্তি-২০২৪ প্রদান করেন "চলো গড়ি বেলাব" অনলাইন সংগঠন।

শনিবার সকালে উপজেলার বেলাব সরকারি পাইলট মডার্ন মডেল হাই স্কুলে বৃত্তি পরীক্ষা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বৃত্তি পরিক্ষায় উপজেলার ৩৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ২২২ জন পরীক্ষার্থী।বেলাব উপজেলার বিভিন্ন এলাকার ৩২ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

পরীক্ষা শেষে ৮ম শ্রেণীর ১০ জন ও নবম শ্রেণীর ১০ জন সহ মোট ২০ জনের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

চলো গড়ি বেলাব" এডমিন প্যানেল সদস্য ব্যাংকার তুষার রাব্বি বলেন এই বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য হলো মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করা, তাদের প্রতিভার বিকাশ ঘটানো এবং শিক্ষাজীবনে এগিয়ে যেতে আর্থিক সহায়তা প্রদান করা। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা যাচাই করা হয়, যা তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরীক্ষায় বেলাব সরকারি পাইলট মডার্ন মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু প্রবীর কুমার ঘোষ কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। হল সুপার হিসেবে দায়িত্বে ছিলেন এন ভি এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল হক।

"চলো গড়ি বেলাব" নামে সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে বেলাব উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ,গরীব অসুস্থ মানুষের চিকিৎসাসেবা,শ্বাসকষ্ট রোগীদের বিনামূল্যে ইনহেলার বিতরণ,গরীব-অসহায়দের ইদ সামগ্রী, সাহায্য সহযোগিতা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতা, শিক্ষাবৃত্তি প্রদানসহ সামাজিক কাজ করে প্রশংসা কুড়িয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close