প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৯:৩৮ পিএম

কক্সবাজারের মহেশখালীতে উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ্।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশন বাংলাদেশ এর পরিচালক এস এম কামরুল ইসলাম (প্রশাসন, অর্থ ও আইটি)।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তর প্রধানগণ, আইনজীবী, উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্যবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা।
স্বদেশ প্রতিদিন/এমআর