বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের ধাক্কা, নিহত ৬
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৬ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়াপাড়া এলাকার টোল প্লাজায় বাসের ধাক্কায় মোটরসাইকেল ও মাইক্রোবাসে থাকা ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলেয়া বেগম (৪৮), ইমু (২৫), রিহা (৮), আয়াজ (৩), নিপা (৩২) ও আব্দুল্লাহ (৭)।

এদের মধ্যে চারজন একই পরিবারের বলে জানা গেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক আত্বীয়ের কুলখানিতে অংশ নিতে রাজধানীর জুরাইন থেকে গোপালগঞ্জে যাচ্ছিলেন তারা। এ সময় কুচিয়া পাড়া এলাকায় টোল দিতে অপেক্ষারত অবস্থায় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি সামনে থাকা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

নিহতদের মরদেহগুলো রাজধানীর মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে। আহতদের মধ্যে চারজন মিটফোর্ড হাসপাতাল ও একজন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জেলার শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, দুর্ঘটনায় আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে ৫ জন মারা যান। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। সর্বমোট ৬ জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হতে পেরেছি।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close