ময়মনসিংহের ভালুকায় শীতার্ত মানুষের মাঝে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে পৌরসভার ১নং ওয়ার্ডে ৭শত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা করেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান।
এ সময় আলহাজ্ব হাতেম খান বলেন, পর্যায়ক্রমে প্রত্যেকটি ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল দেওয়া হবে, যাতে করে গরীব দুঃখী মানুষ একটু হলেও শীত নিরারণ করতে পারে।
এ সময় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কমিশনার শ্রী স্বপন বনিক, মো. জহির রায়হান, মো. তাহের উদ্দিন ফকির ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এমআর