মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
ওবায়দুল কাদেরের সহযোগী আজিজ আটক
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৫:০৯ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এক সহযোগীকে আটক করেছে পুলিশ। তার নাম এম এ আজিজ। তিনি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন একটি কমিউনিটি সেন্টার থেকে পুলিশ তাকে আটক করে। তিনি তার ভাতিজার বিয়ের দাওয়াতে এসেছিলেন।

আওয়ামী লীগ নেতা এম এ আজিজের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায়। তিনি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিশ্বস্ত সহযোগী ছিলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘সোমবার রাতে একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে আমরা তাকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিডিএমএস যাচাই করে দেখা হচ্ছে—তার বিরুদ্ধে কোনও মামলা আছে কিনা।’

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close