প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৪:২৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক সংগঠন "মাহনা আদর্শ সেবা সংগঠন" এর উদ্যোগে গোলাকান্দাইল ইউনিয়নের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৩জন মেধাবী শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলার মাহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়। এসময় ১ম স্থান অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান গোলাকান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সেরা হিসেবে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া মেধা বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের মাঝে সাধারণ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহনা আদর্শ সেবা সংগঠনের সভাপতি ওয়ালিউল্লাহ মোল্লার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা জাকির হোসেন, যুবশক্তি ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহসীন মোল্লা, সাধারণ সম্পাদক জাকির মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক গোলজার হোসেন ভুইয়া, মাহনা আদর্শ সেবা সংগঠনের সদস্য ইফাজ আহাম্মেদ, রুহুল আমীন, আমিনুল ইসলাম নয়ন, আফজাল হোসেন, মিজানুর রহমান মাসুদ, জাকির হোসেন, আওলাদ হোসেন, লিখন, আলামিন হোসেন, সরোয়ার, নাবিল, আনোয়ার হোসেন, শিলা আক্তার, ফারুক হোসেন, মাসুদ মোল্লা, আলামিন মোল্লা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ২০১৮ সাল থেকে মাহনা আদর্শ সেবা সংগঠন মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে গ্রামগঞ্জে লুকিয়ে থাকা মেধাবীদের খুঁজে বের করতে এ মেধা বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছে। এখন শুধু গোলাকান্দাইল ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসা সহ স্থানীয় ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩জন করে মোট ৩৩জন শিক্ষার্থীদের নিয়ে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে যাচাই বাছাইয়ের মাধ্যমে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ৩জন শিক্ষার্থীকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয় এবং অন্যান্য অংশকারীদেরও সাধারণ পুরস্কার প্রদান করা হয়। আমাদের এই ধারা অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এমআর