বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১:২০ পিএম

চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে মৃদু শৈত্য প্রবাহ। তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৮ থেকে ৯ ডিগ্রিতে। ভোরে ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। উত্তরের হিমেল হাওয়া কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। 

সকাল ৮টার দিকে সূর্য উঁকি দিলেও তা উত্তাপ ছড়াচ্ছে না। বিকেল থেকে আবারও কুয়াশার দাপট। ঠাণ্ডা বাতাসে দিশেহারা হয়ে পড়ছে সাধারণ মানুষ।

রোববার (১৫ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এ জনপদের খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক কাজকর্ম। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। হাসপাতালে বাড়ছে শীত জনিত রোগীর সংখ্যা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, রোববার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৮০ ভাগ।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close