বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
গত সাড়ে পনেরো বছরে গ্যাস খনন করা হয়নি: শিল্প উপদেষ্টা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১:৩৮ পিএম

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘দেশে গত সাড়ে পনেরো বছরে গ্যাস খনন করা হয়নি। বাপেক্সকে (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড) বসিয়ে রাখা হয়েছিল। বর্তমানে ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে।’

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এ সময় শিল্প উপদেষ্টা সার উৎপাদন আগামীতে বাড়বে জানিয়ে বলেন, ‘দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যে আছে। গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে। তবে লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে।’

গত সাড়ে ১৫ বছরে প্রতিটি সেক্টরে হওয়া দুর্নীতির কথা উল্লেখ করে সেগুলো নিরসনের চেষ্টা চলছে বলে জানান উপদেষ্টা।

এ সময় শিল্পসচিব জাকিয়া সুলতানাসহ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল হান্নানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close