শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে
চুরি হওয়া ২৫ মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ সুপার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৪:৪৮ পিএম

পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ২৫ টি মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। বৃহস্পতিবার দুপুরে এসব মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার টাকা মালিকদের কাছে হস্তান্তর  করা হয়।

পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানান, পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য পিরোজপুরের জেলা পুলিশের আইটি দল সব সময়ই কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৫ জন মালিকের কাছে তাদের মোবাইল ফোন গুলো দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে পুলিশ তাদের হাতে তুলে দিয়েছে।

এছাড়াও পিরোজপুর জেলা পুলিশের আইটি টিম মোবাইল ব্যাংক লেনদেনে প্রতারিত হলে তাদের টাকা উদ্ধার সহ সোস্যাল মিডিয়ার যে কোন সমস্যা সমাধানে কাজ করে আসছে। বিশেষ করে ফেসবুক সহ সামজিক যোগাযোগ মাধ্যেমে কাউকে হয়রানি বা গুজব প্রতিরোধে দ্রুততা ও দক্ষতার  সাথে কাজ করে আসছে।

চুরি হওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে আনন্দিত ভুক্তভোগীরা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close