বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
তালতলীতে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্থ ৫১২ অসহায় পরিবারের পাশে ‌‘কারিতাস বাংলাদেশ’
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৩:৫৭ পিএম

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্থ ৫১২ অসহায় পরিবারকে বেসরকারি সংস্থা 'কারিতাস বাংলাদেশ' এর জরুরী সাড়াদান ও পূনর্বাসন সহায়তা প্রকল্পের আওতায় গৃহ-পুননির্মাণ, পানির ট্যাংক, স্বাস্থ্যসম্মত পায়খানা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বেলা ৫ টার দিকে তালতলী কারিতাস কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।

কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মিঃ ফ্রান্সিস বেপারী এর সভাপত্বিতে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিয়া মুন্সী, নিশাবাড়িয়া ইউপি চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু, ইউপি সদস্য নজরুল ইসলাম খান লিটু, মাঠ কর্মকর্তা আছিয়া খাতুন প্রমুখ।

উপজেলার বড়বগী ও নিশানবাড়িয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ৫১২ অসহায় পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ২০০ টি পরিবারকে পানির ট্যাংক, ১২৫ টি পরিবারকে স্বাস্থ্যসম্মত পায়খানা, ৮৭ টি পরিবারকে  গৃহ-পুননির্মাণ ও ১০০ টি পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। 

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত উপকারভোগী রাহিমা বেগম বলেন, কারিতাস বাংলাদেশ এর পক্ষ থেকে আমাদের সহায়তা করার ফলে আমার ভীষনভাবে উপকৃত হয়েছি এতে আমাদের জীবন-মানের উন্নয়ন হবে।

উপকারভোগী রঞ্জনা শীল বলেন, আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়ার ফলে আমাদের পরিবারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট দূর হবে এবং উক্ত সামগ্রী ব্যবহারের ফলে আমাদের পরিবারের শিশুসহ অন্য সকলের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি হবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close