বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ব্লুমবার্গের ইএসজি স্কোরে শীর্ষে আইডিএলসি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১০:৫০ পিএম আপডেট: ১২.১২.২০২৪ ১:২৫ PM

দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ২০২৩ সালে সর্বোচ্চ ইএসজি (পরিবেশ, সামাজিক এবং প্রশাসনিক) স্কোর অর্জনের স্বীকৃতি পেয়েছে। 

আন্তর্জাতিক অর্থ ও তথ্য বিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি আইডিএলসির টেকসই উন্নয়ন এবং দায়িত্বশীল ব্যবসা পরিচালনার প্রতি দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।

ব্লুমবার্গ প্রতিবছর সব কোম্পানির প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে ইএসজি স্কোর মূল্যায়ন করে, যা বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা সচেতন সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করেন। আইডিএলসি ২০২২ সালের এই স্কোরে তৃতীয় স্থানে ছিল। ২০২৩ সালে তাদের কার্বন নিঃসরণ হ্রাস, সবুজ অর্থায়ন বৃদ্ধি, সামাজিক সমতা উন্নয়ন এবং নৈতিক প্রশাসন রক্ষা করার মাধ্যমে প্রথম স্থান অর্জন করে।

আইডিএলসি ফাইন্যান্স পিএলসির এমডি এবং সিইও এম জামাল উদ্দিন বলেন, ‘ব্লুমবার্গের এই স্বীকৃতি আমাদের টেকসই প্রবৃদ্ধির প্রতি অঙ্গীকার তুলে ধরে। আমরা বিশ্বাস করি, টেকসই উন্নয়ন শুধু একটি দায়িত্ব নয়, এটি বাংলাদেশের জন্য আরও সবুজ এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার প্রতি প্রতিষ্ঠান হিসেবে আমাদের দায়বদ্ধতা।’

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close