বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
প্রযুক্তি পণ্যের সমাহার নিয়ে ইকোবাজারের যাত্রা শুরু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫:২২ পিএম আপডেট: ২০.১১.২০২৪ ৫:২৫ PM

কম্পিউটার গ্যাজেট এবং ইলেকট্রনিক্স পণ্যের বিশাল সমাহার নিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশি ইকমার্স প্ল্যাটফর্ম ‘ইকোবাজার’। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ইকমার্স প্ল্যাটফর্মটির ওয়েবসাইট ইকোবাজারবিডি ডটকম (www.echobazarbd.com) সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাংক, ব্লটুথ স্পিকার, মাইক্রোফোন, ট্রায়পডসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস পণ্য এবং স্টুডিও ইক্যুইপমেন্ট দেশের যেকোনো প্রান্তে বসে সহজেই কিনতে পারবেন ভোক্তারা। পাশাপাশি প্ল্যাটফর্মটিতে বিভিন্ন ক্যাটাগরির শতাধিক পণ্য যুক্ত করা হয়েছে। সাংবাদিক, ইউটিউবার/ভ্লগারদের জন্য থাকছে বিশেষ কিছু কম্বো প্যাকেজ।

উদ্বোধন উপলক্ষে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়! তাছাড়া যেকোনো কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। অগ্রিম কোনো পেমেন্ট ছাড়াই সারাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পৌঁছে দিচ্ছে ইকোবাজার।

এ বিষয়ে ইকোবাজারের প্রতিষ্ঠাতা সাদিকুর রহমান বলেন, বিতর্কিত কয়েকটি ইকমার্স প্ল্যাটফর্মের কারণে দেশের মানুষ যখন অনলাইনে কেনাকাটায় আস্থাহীনতায় ভুগছে ঠিক তখনই আমরা ইকোবাজার নিয়ে এলাম। এই মুহূর্তে ইকমার্স ব্যবসা দাঁড় করানো অনেক চ্যালেঞ্জিং। তবে আমরা সেই চ্যালেঞ্জটা নিতে চাই।

তিনি বলেন, আমরা মনে করি, যদি ন্যায্যমূল্যে সঠিক এবং মানসম্পন্ন পণ্য দ্রুতসময়ে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া যায়। তাহলে ইকমার্সের প্রতি আবারও মানুষের আস্থা ফিরে আসবে বলেও মনে করেন এই উদ্যোক্তা। সেই কাজটিই আমরা করতে চাই। আমরা আমাদের ক্রেতাদের সঠিক এবং মানসম্পন্ন পণ্য প্রদানের নিশ্চয়তা দিচ্ছি।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close