বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৩৩৪ আইএসপি, কলসেন্টার ও আইপি টেলিফোনের লাইসেন্স বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৪:১৯ পিএম

মেয়াদ শেষ হওয়ায় এবং নবায়ন না করায় ৩৩৪টি আইএসপি, কলসেন্টার ও আইপি টেলিফোন কোম্পানির লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত এক নোটিসে মঙ্গলবার (৩ ডিসেম্বর) এসব কোম্পানির লাইসেন্স বাতিলের বিষয়টি জানানো হয়েছে।

নোটিসে বলা হয়, লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নবায়নের আবেদন না করায় এবং ইতোমধ্যে লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ ও সংশ্লিষ্ট গাইডলাইন্স এর বিধান অনুযায়ী বাতিলযোগ্য হওয়ায় কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৩৩৪টি আইএসপি, কলসেন্টার ও আইপি টেলিফোন কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে।

বিটিআরসি বাতিল এসব লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের অধীনে যে কোনো কার্যক্রম অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের অধীন শাস্তিযোগ্য অপরাধ হবে উল্লেখ করে জানিয়েছে, বাতিল লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মূল সনদ কমিশনে জমা দিয়ে কমিশনের সমুদয় পাওনা বকেয়া (যদি থাকে) তা আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।

বাতিল হওয়া কোম্পানিগুলোর তালিকা দেখুন নিচে

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close