বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বছরের সেরা ইনস্পায়ারিং রিটেইলার ইলেকট্রো মার্ট লিমিটেড
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৬:১৭ পিএম

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের উদ্যোগে শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসের দ্বিতীয় আসর। দেশের রিটেইল শিল্পের ৫০ উদ্যোগকে সম্মাননা দেওয়া হয়। দ্বিতীয় বাংলাদেশ রিটেল এওয়ার্ড অনুষ্ঠানে, 'ইনস্পায়ারিং রিটেইলার অফ দ্য ইয়ার ২০২৪' ক্যাটাগরিতে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ইলেকট্রো মার্ট লিমিটেড জিতে নিয়েছে সেরা রিটেইলার-এর পুরস্কার। 

গুণগতমানের পণ্য উৎপাদন, নিত্য নতুন উদ্ভাবন, বিক্রয়োত্তর সেবার মানোন্নয়নের সুবাদে ইলেকট্রনিক্স ও হোম এ্যাপল্যায়েন্স পণ্য বিপণনে রিটেইল সেক্টরে সারা দেশে এখন এক অনুকরণীয় প্রতিষ্ঠান- ইলেকট্রো মার্ট লিমিটেড। 

ইলেক্ট্রো মার্ট গ্রুপের বিশ্বমানের কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিক্স পণ্য পৌঁছে গেছে বাঙালির ঘরে ঘরে। প্রয়োজন মেটাচ্ছে গ্রাহকদের চাওয়া-পাওয়ার। দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স পণ্যের উৎপাদন ও বাজারজাতকারী গ্রুপ ইলেক্ট্রো মার্ট ২৫ বছরের ও অধিক সময় ব্যাপী বাংলাদেশে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিক্স পণ্য বিশ্বস্ততা, সুনাম, আস্থা ও সাশ্রয়ী মূল্যে সরবরাহ ও বাজারজাত করছে। 

বিগত সময়ে গ্রাহক, শুভানুধ্যায়ী ও ভোক্তাদের অফুরন্ত ভালোবাসা, আস্থা এবং নির্ভরতার ফলস্বরুপ কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিক্স পণ্য বাজারে শীর্ষ স্থানে অবস্থানে করছে। প্রতিটি স্বীকৃতিই নতুন দায়বদ্ধতা সৃষ্টি করে যা আগামীর পথ চলার প্রতিটি মুহুর্তে আমাদেরকে আরো দায়িত্বশীল ও কর্ম অনুপ্রেরণা যোগাবে। বিগত সময়ে গ্রাহক, শুভানুধ্যায়ী ও ভোক্তাদের অবিচল আস্থা এবং নির্ভরতার প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা। 

ইলেক্ট্রো মার্ট এর পক্ষে ডিএমডি মো. নুরুল আফছার এবং উর্ধ্বতন কর্মকর্তারা সম্মাননা গ্রহণ করেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close