বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রায়গঞ্জ উপজেলায় পৌর বিএনপির শীতবস্ত্র বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৪:৫৬ পিএম

শেখ হাসিনার হত্যা মামলার আসামি হয়ে বাংলাদেশের মাটিতে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য দেশে ফিরতে হবে ব‌লে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

আজ শনিবার ৭ ডিসেম্বর সকাল ১১ টার দিকে রায়গঞ্জ ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে রায়গঞ্জ পৌর বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে  অসহায় শীতার্তদের মাঝে  শীতবস্ত্র  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এ কথা বলেন।

এছাড়াও তিনি তারেক রহমানের ৩১ দফা দাবি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানটি রায়গঞ্জ পৌর বিএনপি, সভাপতি মো. হাতেম আলী সুজন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সদস্য রাহিদ মান্নান লেলিন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শামছুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দুলাল খান প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি-পৌর বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু  উপজেলার ৫০০জন অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close