প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৪:১২ পিএম

বাসদের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় প্রেসক্লাব চত্বরে উক্ত সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
বাসদের জেলা কমিটির আহবায়ক এম এ মজিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমরেড আব্দুর রাজ্জাক - সদস্য বাসদ কেন্দ্রীয় কমিটি। কমরেড খায়ের ইমতিয়াজ মাসউদ দাউদ - আহবায়ক বাসদ নোয়াখালী জেলা কমিটি। এড, মিলন মন্ডল - সদস্য সচিব, বাসদ লক্ষ্মীপুর জেলা কমিটি সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় চাল ডাল তেল পিঁয়াজ রসুন ডিম সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুলা কমানোসহ অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা এবং সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিসহ নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন করার আহবান জানানো হয়।
স্বদেশ প্রতিদিন/এমআর