সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট গভীর খাদে পর্যটকবাহী জিপ, আহত ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ১:১৯ পিএম

রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জিপ উল্টে ১০ পর্যটক আহত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বলের অবস্থা গুরুতর। প্রাথমিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি। তারা সাভারের ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সাজেক ভ্রমণে গিয়েছিলেন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার গণমাধ্যমকে বলেন, সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিলেন পর্যটকেরা। হঠাৎ জিপ গাড়িটি উল্টে সড়কের পাশে ৩০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা ১০ পর্যটক আহত হন।

তিনি আরও জানান, সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close