শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বরিশালে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিহত
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ১১:১৪ পিএম

বরিশালের মুলাদীতে মাহফিলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. ফরহাদ হোসেন নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বরিশাল-মুলাদী সড়কের কাজীরচর হাওলাদার সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বরিশালের মুলাদী উপজেলায় ড. ফরহাদ চরলক্ষ্মীপুর গ্রামের মাওলানা আব্দুল কাদেরের ছেলে। এদিন একটি মাহফিলে অংশ নিতে মাহিন্দ্রা টেম্পুতে উপজেলার চরলক্ষ্মীপুর নন্দীরবাজারের উদ্দেশে যাচ্ছিলেন। টেম্পুটি হাওলাদার সেতু এলাকায় মোড় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে টেম্পুতে থাকা ৪ যাত্রী আহত হন। তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা। মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরলক্ষ্মীপুর নন্দীরবাজার মাহফিল আয়োজন কমিটির সদস্য জয়নুল আবেদীন জানান, বাজারে শুক্রবার অনুষ্ঠিত মাহফিলে ড. ফরহাদ প্রধান অতিথি ছিলেন। এতে অংশ নিতে তিনি ঢাকা থেকে চরলক্ষ্মীপুর যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

মুলাদী থানার ওসি জহিরুল আলম উপসচিব ড. ফরহাদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমানের বরাত দিয়ে তিনি জানান, হাসপাতালে পৌঁছার আগে ড. ফরহাদের মৃত্যু হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close