বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
স্বদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশ
রাজবাড়ীর ক্ষ‌তিগ্রস্ত পেঁয়াজ চাষিরা পাবেন নতুন করে বীজ
একে আজাদ, রাজবাড়ী
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৫:৩২ পিএম

কৃ‌ষি প্রণোদনার পেঁয়াজ বীজ রোপণে ৪ হাজার কৃষক ক্ষ‌তিগ্রস্ত এমন সংবাদ দৈনিক স্বদেশ প্রতিদিন প্রকাশিত হলে জেলাজুড়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। দেশে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থান রাজবাড়ী হলেও পেঁয়াজের আবাদে লক্ষ্যমাত্রা পূরণে শঙ্কা তৈরি হয়। গঠিত হয় ৪ সদস্যের তদন্ত কমিটি। তদন্ত কমিটির সুপারিশে সত্যতা মেলে নষ্ট বীজের। ক্ষতি কাটিয়ে উঠতে নতুন করে পুনরায় বীজ বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বীজ প্রত্যয়ক কর্মকর্তা মো. মাজিদুর রহমান। তিনি বলেন, আমরা তদন্ত করে মাঠ পর্যায়ে নষ্ট বীজের বিষয়ে প্রতিবেদন পাঠিয়েছিলাম। এরপর সিদ্ধান্ত হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের ১ কেজি করে বীজ পুনরায় দেওয়া হবে।

জানাযায় ২০২৪-২০২৫ অর্থবছরে রাজবাড়ীর কৃষি বিভাগ বারি ফোর, তাহেরপুরি ও বারি এক জাতের বীজের জন্য বিএডিসিকে ১ কোটি ৮ লাখ টাকা পরিশোধ করেন। নভেম্বরে জেলার ৪ হাজার কৃষকের মাঝে ১ কেজি করে  এসব বীজ বিতরণ করা হয়। বীজতলায় রোপণের ২০ দিন অতিবাহিত হলেও বীজে অঙ্কুরোদগম হয়নি।  এতে বিপাকে পড়েন জেলার পেঁয়াজ চাষিরা।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলছেন, এখন পেঁয়াজের বীজ দিলে তেমন লাভ হবে না। বীজতলা থেকে চারা উঠতে ৩০ থেকে ৪০ দিনের মতো সময় লাগে। সেই চারা দিয়ে পেঁয়াজ হবে বলে মনে হয় না। অনেক কৃষক বাধ্য হয়ে বীজ নিবেন কিন্তু জমিতে লাগাবে কিনা সন্দেহ আছে। তবে কৃষি বিভাগ কঠিন পরিশ্রম করলে ফল পাওয়া সম্ভব হতে পারে।

জেলা প্রশাসক মোহাম্মদ. জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমরা চেষ্টা করেছি কৃষকদের পাশে থাকার। বীজ নিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব স্যারের সাথে সভা হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে ক্ষতিগ্রস্ত সকল কৃষক ১ কেজি করে পেঁয়াজের বীজ পাবেন।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. শহিদুল ইসলাম বলেন, আগামী রবিবার থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের  মাঝে বীজ বিতরণ  শুরু হবে। তবে এবার বিএডিসির বীজ দেওয়া হচ্ছে না। আমরা লক্ষ্যমাত্রা পূরণে কৃষকদের পাশে আছি।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close