বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ডোমারে মাদকসহ সাবেক রেলমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাসহ আটক ২
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৪:৪৫ পিএম

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) সহ দুইজনকে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। বুধবার (০৪ ডিসেম্বর) রাতে জেলার ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ি বাকডোকরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভা এলাকার মন্মমথ রায়ের ছেলে ও সাবেক রেলমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা দীপঙ্কর রায় মিঠু (৩৫) এবং  ডোমার উপজেলার দক্ষিণ কেতকীবাড়ি পাঠানপাড়া এলাকার মৃত অলিয়ার রহমানে ছেলে মনছুর আলী (৪০)। 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জানতে পারি ওই এলাকায় মাদক কেনাবেচা চলছে। অভিযানে আমরা ১০০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close