বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
অনুপ্রবেশকালে হিলিতে ভারতীয় নাগরিক আটক
হিলি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১:৩৪ পিএম

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত ভারতীয় নাগরিক আবদুর রহমান (৩৫) দেশটির বিহার রাজ্যের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের তারজুমানুল হকের ছেলে।

বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার শাহাদত হোসেন বলেন, বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে হিলি সীমান্তের ২৮৫/৯ নম্বর পিলারের পাশদিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন ভারতীয় নাগরিক আব্দুর রহমান। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা বলেন, বুধবার রাত ১০টার দিকে বিজিবি সদস্যরা আটককৃত ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে তাকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close