শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রাজবাড়ীতে ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষিদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৫:১৫ পিএম

রাজবাড়ীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নষ্ট পেঁয়াজ বীজে ক্ষতিগ্রস্ত চার হাজার কৃষকের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী শাখা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।

মানববন্ধনে রাজবাড়ী জেলা কৃষক সমিতির উপদেষ্টা আব্দুস সালাম মিয়া বলেন,সরকারি প্রণোদনায় জেলার ৪ হাজার কৃষককে এক কেজি করে পেঁয়াজ বীজ দেওয়া হয়। কিন্তু ওই বীজ থেকে কোনো চারা গজায়নি। ফলে কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়েছে। অবিলম্বে ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসন করতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা না করা হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।

রাজবাড়ী জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার বলেন, সরকারিভাবে পাওয়া পেঁয়াজ বীজ কৃষকরা বীজতলায় দেওয়ার পর তা আর গজায়নি। এতে কৃষকেরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা তাদের ক্ষতিপূরণ দাবি করছি।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন,জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী শাখার সভাপতি ছলেমান আলী দুলু,সহ-সভাপতি জ্যোতি শংকর ঝন্টু।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close