বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর বরখাস্ত
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৮ AM

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর মো. শরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামি।

সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাময়িক বরখাস্তের খবর জানানো হয়।

এতে জানানো হয়, বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গত ১৯ নভেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক গ্রেপ্তার হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা মোতাবেক শরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, বরখাস্তকালীন বিধি মোতাবেক তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। এই আদেশ ১৯ নভেম্বর থেকে কার্যকর হবে।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close