বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পাংশায় পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৫:৫২ পিএম

রাজবাড়ীর পাংশায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার বাবুপাড়া সুজা নগর ও শরিষা ইউনিয়নের রূপিয়াট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মুকুল মিয়া, মো. কাশেম আলী, সুজন, মারিয়া ও ফামিদা।

আহতরা জানান, হঠাৎ করে একটা পাগলা কুকুর মানুষ দেখলেই কামড়াতে শুরু করে। কুকুরের কামড় থেকে বাঁচতে অনেকেই বাসা-বাড়িতে গিয়ে আশ্রয় নেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কুতুবউদ্দিন জানান, কুকুরের কামড়ে আক্রান্ত সাতজনকে এখন পর্যন্ত আমরা চিকিৎসা দিয়েছি। যারা আহত হয়েছেন তাদের হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের ভ্যাকসিন নিতে হবে।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close