বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নওগাঁয় ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৪ পিএম

নওগাঁর রাণীনগর উপজেলার চকের ব্রিজ-সংলগ্ন এলাকায় ট্রেনে কাটাপড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা কোরবান আলী ও তার ১০ বছর বয়সী মেয়ে কোহেলী খাতুন। কোরবান আলী বাকপ্রতিবন্ধী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রানীনগর থানার পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া জানান, কোরবান আলী সকালে মেয়েকে নিয়ে রাণীনগর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে হন। ১০টার দিকে উত্তরবঙ্গগ্রামী একটি ট্রেন চকের ব্রিজ অতিক্রম করার পর লাইনের ওপর তাদের বাবা ও মেয়ের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে বাকপ্রতিবন্ধী কোরবান আলী মেয়েকে নিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তাদের মরদেহ উদ্ধার করার জন্য সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close