বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পাঁচবিবিতে সরকারি ভাবে আমন ধান-চাল সংগ্রহ চলছে
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৫:১৯ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারি খাদ্য গুদামে চলতি আমন মৌসুমে অনানুষ্ঠানিকভাবে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু  করা হয়েছে।  রোববার (০১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা খাদ্য গুদাম চত্তরে একার্যক্রমের উদ্বোধন করা হয় । 

এবার উপজেলার ৪টি আটো রাইস ও ৫৬ টি হ্যাসকিং মিলের সাথে  ৩ হাজার ৫৭৮ মেঃ টন চাল দেওয়ার চুক্তিবদ্ধ হয়েছে। 

অনানুষ্ঠানিক এ উদ্বোধনে  উপস্থিত ছিলেন- এল,এস,ডি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সাহানাচ পারভীনণ, এনবি অটো মিলের মালিক শরিফুল ইসলাম বাবু, সাথী চাউল কল মালিক  আইযুব হোসেন, এন এম অটো রাইস মিল মালিক নবিউল ইসলাম, মন্ডল অটো রাইস মিলের প্রতিনিধি মোফাজ্জল হোসেন প্রমুখ।

খাদ্যগুদাম সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ৪৭ টাকা কেজি দরে  হাজার ৫৭৮ মেঃ টন চাল এবং ৩৩ টাকা কেজি দরে ১ হাজার ৩৫৩ মেঃ টন ধান ক্রয় করা হবে। ক্রয় কার্যক্রম আগামী ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

শরিফুল ইসলাম বাবু ও আইয়ুব হোসেন বলেন, বর্তমান বাজার দরের  চেয়ে সরকারের বেঁধে দেয়া মুল্যে চাল সরবরাহ করতে গিয়ে দেশের স্বার্থ বিবেচনা করে  তাদের কেজি প্রতি  চালে তিন টাকা করে লোকসান দিয়ে গুদামে সরবরাহ করছেন । এছাড়া বাজার দরের তুলনায় সরকারি ভাবে ধানের মুল্য কম হওয়ায় এবারও ধান ক্রয়ের লক্ষ্য মাত্রা ব্যহত হতে পারে বলে তারা মনে করছেন ।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close