শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন ১ ডিসেম্বর
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৬:৫০ পিএম

প্রতি বছরের মতো শুরু হচ্ছে মাসব্যাপি কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা। রোববার ১লা ডিসেম্বর বিকেলে জমকালো আয়োজনে মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হবে। 
সমুদ্র সৈকতের পাশে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন গলফ মাঠে মেলা মাঠ সাজানো হয়েছে নানন্দিকতায়। রয়েছে দেশ-বিদেশ থেকে আগত নামকরা বিভিন্ন ব্যবসায়ি প্রতিষ্ঠানের স্টল। কেনাকাটার রয়েছে অপূর্ব সুযোগ। শিশুদের বিনোদনে বসানো হয়েছে নাগরদোলা, ট্রেন, দোলনা, জলরাইডার সহ আরো অনেক কিছু। রয়েছে অভিজাত খাবার স্টল। দেখানো হবে ভূতের প্রদর্শনী, সাথে আছে জাদুর মঞ্চ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্ উদ্দিন। 

বিশেষ অতিথি থাকবেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর মোহাম্মদ নুরুল আবছার, জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াছ খাঁন।

এবার মেলার নেতৃত্বে আছেন পরিচালনা কমিটির পক্ষে সভাপতি রফিকুল ইসলাম, সদস্য সচিব মো: সানাউল্লাহ আবু, কো—চেয়ারম্যান সাইফুল ইসলাম লিটন, পরিচালক আরিফুল ইসলাম, আজিজুল হক সোহেল, জয়নাল আবেদীন, হেলাল উদ্দিন চৌধুরী ও আবদুল করিম সহ মেলা পরিচালনা কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আয়োজক কমিটির সদস্য সচিব মো: সানাউল্লাহ আবু জানান, মেলা হবে এবার ব্যতিক্রম ও জাঁকজমকপূর্ণ। প্রতিবারের মতো এবারও থাকবে বিভিন্ন বিনোদন ব্যবস্থা। মেলার প্রধান ফটক নির্মিত হয়েছে রাজকীয় ফটকের আদলে। এর আগে পবিত্র খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক কাজের শুভ উদ্বোধন হয়।

মেলার পরিচালক জয়নাল আবেদীন জানান, মেলা এবার বেশ উপভােগ্য হবে। ভিন্নতা থাকবে। পর্যটক সহ সকলকে সাদর আমন্ত্রণ। 

পরিচালক মোঃ আরিফুল ইসলাম জানান, এবারের আকর্ষণ শিক্ষার্থীরা। তাদের জন্য বিনামূল্যে প্রবেশ ফি। যেহেতু ৫ই আগস্ট ছাত্র—জনতার আন্দোলনে বাংলাদেশে নতুন স্বাধীনতা আসে। 

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close