শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
বাঞ্ছারামপুরে শীতার্তদের পাশে ‌‘একটি গ্রাম একটি পরিবার’ সংগঠন
হোমনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৪:২৯ পিএম

"ভালোবাসা উষ্ণতায় হাসবে শীতার্ততা এই স্লোগানে" ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সামাজিক সংগঠন "একটি গ্রাম একটি পরিবারের" উদ্যোগে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর ) সকাল ১০টার উপজেলার ভুরভুরিয়া বালুর মাঠে একটি গ্রাম একটি পরিবার ভুরভুরিয়া, গঙ্গানগর, একরামপুর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ হতে ৪০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও আর্থিক অনুদান বিতরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠান কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম মাসুমের সার্বিক তত্বাবধানে ও মেহেদী হাসান পলাশ এবং শাহরিয়ার কবির হৃদয়ের সঞ্চয়ালনায় বক্তব্য রাখেন  দনিয়া কলেজের অধ্যক্ষ সমির আহমেদ, একটি গ্রাম একটি পরিবার সংগঠনের উপদেষ্টা আমির হোসেন, গ্রীন ভয়েস বাঞ্ছারামপুর উপজেলা শাখার উপদেষ্টা মজিবুর রহমান, মুক্ত জীবন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সভাপতি আবু সাঈদ, হাজেরা আলী মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক এ কে এম রাহুল আমিন, সীমান্ত ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও এলাকার বিশেষ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন। 

বস্তুুনিষ্ঠ, সামাজিক ও মানবিক সংবাদ প্রকাশে বিশেষ অবদান রাখায় সাংবাদিক মোঃ নাছির উদ্দিন, মানব সেবায় বিশেষ অবদান রাখায় বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক  ও নারী শিক্ষায় অনন্ন্য অবদান রাখায় ভুরভুরিয়া হাজেরা আলী মহিলা দাখিল মাদ্রাসা কে একটি গ্রাম একটি পরিবার সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close