শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ঢাকা-মাওয়া মহাসড়কে পড়ে ছিল নারীর গুলিবিদ্ধ মরদেহ
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১২:১৩ পিএম

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেন থেকে এক নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে দোগাছি এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ২৫-২৬ হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, ভোরে ওই নারীকে একজন পুরুষের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তবে কখন নাগাদ গুলি করা হয় তা দেখেনি কেউ।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ূম উদ্দিন চৌধুরী জানান, সকালে স্থানীয়রা খবর দিলে মরদেহ উদ্ধার করি। নিহতের পিঠে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই ওই নারীকে গুলি করে হত্যা করা হতে পারে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করে রহস্য উদ্ঘাটন ও নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close