শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশের স্বার্থবিরোধী রাজনীতি ছাত্র-জনতা মেনে নিবে না: ড. আতিক মুজাহিদ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৪:৫২ পিএম

জাতীয় নাগরিক কমিটির সদস্য ড. আতিক মুজাহিদ বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতাকে দেশের স্বার্থে এক সাথে এক সুরে কথা বলতে হবে। বাংলাদেশের স্বার্থ বিরোধী কোন রাজনীতি এদেশে ছাত্র-জনতা মেনে নিবে না। বাংলাদেশে রাজনীতি করলে বাংলাদেশপন্থী রাজনীতি করতে হবে। 

মঙ্গলবার কুড়িগ্রাম জেলায় সদর থানা মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মুজাহিদ বলেন, এই রাষ্ট্র কাঠামো পরিচালনায় এখনো বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ব্যত্যয় দেখি। এর কারণটি হচ্ছে, যারা বিগত ১৬ বছরে সুবিধাভোগী ছিল, তারা এখনো বিভিন্ন চেহারায় হয় ঘাপটি মেরে আছে, না হয় গিরগিটির মতো নিজের রূপ পাল্টিয়েছে। 

তিনি বলেন, ক্ষমতায় থাকাকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাক স্বাধীনতা ভোটাধিকার হরণ করে, গুম খুন করে, চুরি ডাকাতি লুট করে ব্যাংক খালি করে লাখো কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে যেমন ফোকলা করে ফেলেছিল এখনো সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে দেশকে অস্থিতিশীল করে দেশের অগ্রগতিকে রুখে দিতে যাচ্ছে। কিন্তু দেশের মানুষ দীর্ঘ স্বৈরশাসনের জুলুমের শিকার হওয়ার কারণে পতিত শেখ হাসিনাকে আর সেই সুযোগ দিবে না। তাদের মনে রাখতে হবে যে তারা যত বেশি খোঁচাখুঁচি করবে, উঁকি ঝুঁকি দেবে দেশের আপামর জনসাধারণ- রাজনৈতিক দলগুলো তত বেশি ঐক্যবদ্ধ হবে।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close