শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
রেলক্রসিংয়ের ওপর অটোরিকশা, ট্রেনের ধাক্কায় ৫ যাত্রী নিহত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১২:১২ পিএম আপডেট: ২৬.১১.২০২৪ ১:০৭ PM

কুমিল্লার বুড়িচংয়ে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত তিনজন। তাদেরকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন  এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন, বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।

ওসি মো. এমরান হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টার দিকে বুড়িচংয়ের কালিকাপুর রেলক্রসিং এলাকা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্ক দেয়। এতে অটোরিকশাটি রেলপথ থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চার যাত্রী মারা যান। গুরুতর আহত হন আরও চারজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়।

বাকি তিনজনকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রেলওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close