সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদ'র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৫:৩৭ পিএম

সিলেটের গোয়াইনঘাটের অন্যতম সংগঠন পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদ'র ৮ম প্রাথমিক ও মাধ্যমিক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার উপজেলার পূর্ব তোয়াকুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০ টা থেকে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদ'র আয়োজনে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান উপদেষ্টা মোহাম্মদ বেলাল। সিটিংবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সদর উদ্দিন, ইউপি সতস্য উমর আলী, জলুরমুখ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, পূর্ব তোয়াকুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমূখ।

এ সময় পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদের সভাপতি আমিনুল হক আরিফ, সিনিয়র সহ-সভাপতি জুবের আহমদ, সহ-সভাপতি প্রদীপ দাস, সাধারণ সম্পাদক কাউসার পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানসহ পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদ'র সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close