প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৫:২৮ পিএম

টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে তাওহীদ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকায় বাড়ির পাশের একটি পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়। সে ওই এলাকার শরীফ আহমেদের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার রায়হান ফকির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
শিশুটির দাদা মরতুজ আলী বলেন, তাওহীদ বাড়িতেই খেলা করছিল। বিকেল ৪টার দিকে হঠাৎ তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় আধা ঘণ্টা পর বাড়ির পাশে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার রায়হান ফকির বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। ইসিজি করানো হলে তাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।
স্বদেশ প্রতিদিন/এমআর