প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৩:৩৭ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় পাচঁতারা রোটর মিলে তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার প্রায় সব তুলা ও মেশিন পুড়ে গেছে।
জানা যায়, ২১ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল পৌনে ৯ টায় এ ঘটনা ঘটে, পরে ফায়ার সার্ভিস কে খবর দিলে দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সিরাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি তদন্তের পর বলা যাবে।
পাচঁতারা রোটর মিলের মালিক মোঃ জাহিদ জানান, মুহূর্তের মধ্যেই আগুনে প্রায় সব তুলা ও মেশিন পুড়ে গেছে এতে তার প্রায় অর্ধ কোটি টাকা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে ময়মনসিংহ কলকারখানা অধিদপ্তরের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) মুকছেদুল হাসান জানান, এই নামের কোন কারখানা আমাদের তালিকা ভুক্তিতে নেই। এ-সময় মডেল থানা ও ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল-৫ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্বদেশ প্রতিদিন/এমআর