মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
দালাল মনিরের নেতৃত্বে সাংবাদিক একরামুল কবিরের ওপর সন্ত্রাসী হামলা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৬:৪৪ পিএম আপডেট: ১৯.১১.২০২৪ ৬:৫২ PM

এক সপ্তাহেও কাউকে চিনতে পারছেন না সন্ত্রাসী হামলায় আহত প্রবীণ সাংবাদিক একরামুল কবির। মাথার খুলি আলাদা করে রাখা হয়েছে। নির্দিষ্ট সময় পার হলেই সেটি পুনঃস্থাপিত হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অনেকটা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন তিনি।

সাংবাদিক একরামুল কবির দৈনিক আমার সংবাদের খুলনা ব্যুরো প্রধান। এ ঘটনার পর থানায় মামলা হলে দুজন গ্রেফতার হলেও প্রধান আসামি এখনও ধরা ছোঁয়ার বাইরে। প্রবীণ ওই সাংবাদিককে নিয়ে তার পরিবারের সদস্যরাও উৎকণ্ঠায় দিন পার করছেন।

পরিবারের সদস্যরা জানান, সোমবার (১১ নভেম্বর) নগরীর দৌলতপুরে নিজ বাড়িতে ওই সাংবাদিক হামলার শিকার হন। হামলার পর তিনি অজ্ঞান অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পরদিন মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে আহত সাংবাদিকের স্ত্রী কেএমপির দৌলতপুর থানায় মামলা করেছেন। হামলার সঙ্গে জড়িত দু’জনকে পুলিশ গ্রেফতার করলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১১ নভেম্বর বেলা ১১টার দিকে দৌলতপুরের দেয়ানাস্থ নিজ বাড়িতে অবস্থানকালে কয়েকজন সংঘবদ্ধ দখলবাজ চক্র জমি দখলে যায়। এতে বাধা দিলে প্রথমে চলে গেলেও বেলা ২ টার দিকে ওই চক্রটি এসে একরামুল কবিরের ওপর হামলা চালায়। প্রথমে তাকে মোবাইলে কল দিয়ে বাইরে ডাকা হয়। তিনি বের হওয়া মাত্রই হামলা চালানো হয়। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি দেখে ঢাকায় রেফার্ড করা হলেও তাকে পরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হয়। রোববার (১৭ নভেম্বর) রাতে তাকে পুনরায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, সাংবাদিক একরামুল কবিরের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পরই এজাহার নামীয় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close