বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
বোয়ালমারীতে পথসভা
দ্রুত নির্বাচন না হলে জনগনের প্রশ্নের মুখে পড়বে সরকার: নাজমুল হাসান
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৫:৪৭ পিএম

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের গড়িমসিভাব পরিলক্ষিত হচ্ছে। এতে অনেকেই বিরাজনীতিকরণের আশঙ্কা করছেন। নির্বাচন নিয়ে জনগনের মাঝে কোন সুস্পষ্ট নির্দেশনা নেই। দেশের প্রায় চার কোটি তরুণ ভোটার এখন পর্যন্ত কোন নির্বাচনে ভোট দিতে পারেনি। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে তারা অধীর আগ্রহে দিন গুনছে। এমতাবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে দ্রুত নির্বাচন আয়োজন করা। অন্যথায় দেশের জনগণ এ সরকারের স্বচ্ছতা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলবে।

দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ  দুপুর ১২ টায় ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বাজার এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। 

নাজমুল হাসান বলেন, যত দ্রুত একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের পথে অন্তর্বর্তীকালীন সরকার এগোবে,  দেশ ও দেশের মানুষের জন্য ততই ভালো। কেননা, আমরা যে সংঘাত দেখতে পাচ্ছি, এই সংঘাত পরিহার করতে হবে। যে পথে বাধা কম, সেই পথটা বেছে নিতে হবে- এই গুরু দায়িত্বটা এসে পৌঁছেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। এই সরকারের দায়িত্ব সব বাধা-বিপত্তি কাটিয়ে বা বাধা-বিপত্তিকে পাশ কাটিয়ে যত দ্রুত সম্ভব এদেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সরকার গঠন করতে হবে, এই সরকারকে সেই পথে পা রাখতে হবে। যত দ্রুত এগিয়ে যাবে, ততই ভালো।

সাবেক ছাত্রনেতা নাজমুল হাসান বলেন, শেখ হাসিনার অবস্থান সবসময়ই গণতন্ত্রের বিরুদ্ধে ছিলো। ১৯৮১ সালে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়ার অনুকম্পায় বাংলাদেশে ফিরে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলেছিলো শেখ হাসিনা। ৮৬ সালে স্বৈরাচার এরশাদের অধীনে নির্বাচন অংশ নিয়ে গণতন্ত্রকে বাক্সবন্দি করতে সহযোগিতা করেছিলো। ৯১ সালে দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে সে গণতান্ত্রিক রাষ্ট্রকে উত্থাত করতে ষড়যন্ত্র করেছিলো। যেখানে গণতন্ত্র সেখানেই তার শক্তি প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা।


পথসভা শেষে বোয়ালমারী বাজার বাজার এলাকার সকল গলিতে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট ও ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।  এছাড়াও বিকাল ৪ টায় মধুখালী উপজেলা বাজারের মেইন রোডে আরো একটি পথসভা ও গণসংযোগ করা হয়।এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক মামুন হাশমি দীপু, কেন্দ্রীয় সদস্য আমান উল্লাহ আমান, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু, সদস্য সচিব শাহরিয়ার শীথিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, বোয়ালমারী উপজেলার আহ্বায়ক সঞ্জয় কুমার সাহা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, বোয়ালমারী পৌর শাখার আহ্বায়ক মনির হোসেন, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন, সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন সহ শতাধিক নেতাকর্মী।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close