প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৫:২০ পিএম

জীবিকা নির্বাহের জন্য প্রত্যেকটা মানুষেরই কর্মসংস্থানের প্রয়োজন। দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার ভিড়ে দেশে কর্মসংস্থানের অভাবে প্রতিনিয়তই বেকারত্বের সংখ্যা ক্রমশ বেড়ে চলছে । তাই শক্তিশালী মানব সম্পদ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য অনবদ্য ভূমিকা রেখে যাচ্ছেন মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ। দেশের প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোর মধ্যে মাদারীপুর জেলা অন্যতম এ জেলার যুবকদের মধ্যে সবসময়ই একটি স্বপ্ন বিরাজমান উন্নত জীবনের জন্য উন্নত দেশে পারি জমানো, কিন্তুু কাজের অভিজ্ঞতা না থাকায় বেতন কমসহ প্রবাস জীবনে তাদের পরতে হয় নানা সমস্যায়। এছাড়াও যারা সচ্ছলতার অভাবে বিদেশ যেতে পারেনা তারা বেকারত্ব সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের জড়িয়ে পড়ে।
তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার তার নিজ উদ্যোগে উপজেলার পৌর এলাকার ১ নং ওয়ার্ডে দঃ রাজদীতে তৈরি করেছেন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার। এখানে বিনা খরচে বেকার যুবক ও নারীদের মধ্যে প্রতি দুই মাস ব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণসহ কম্পিউটার, ইলেকট্রিক ও টেইলারিং (দর্জি) প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকশো তরুণ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে পারি জমিয়েছেন। তাই ইউএনও'র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। এই উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কোন কর্মকর্তার এ ধরণের উদ্যোগ চোখে কখনো চোখে পড়েনি। তাই এলাকার সকল শ্রেণির মানুষের প্রশংসায় ভাসছেন উপজেলার এই সর্বোচ্চ কর্মকর্তা।
স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে সরজমিন গিয়ে দেখা যায়, অসংখ্য ছাত্র-ছাত্রী ও নারী -পুরুষ কম্পিউটার, দর্জি ও ইলেকট্রিক ওয়্যারিং প্রশিক্ষণ নিচ্ছে, এদের মধ্যে কেউ বিদেশ যাওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন, আবার অনেকে আছেন বিদেশ ফেরত হয়ে দেশে স্বনির্ভর হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন।
কম্পিউটার প্রশিক্ষণার্থী আমিনুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এখান থেকে তিনি স্কিল ডেভেলপমেন্টের জন্য কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম শিখেছেন। এখন তিনি ইউরোপের কোন দেশে গিয়ে ভালো বেতনে কাজ করতে পারবেন। অনার্স পুরুয়া শিক্ষার্থী যুথি আক্তার বলেন পড়ালেখা শেষ করে আমি দেশে চাকরি করব। আমি এখান থেকে বিনা খরচে কম্পিউটার শিখেছি যা চাকরির জন্য আমার অনেক কাজে আসবে।
ড্রাইভিং প্রশিক্ষণার্থী ইমরান হোসেন বলেন, ড্রাইভিং প্রশিক্ষণে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয় কিন্তু উপজেলা নির্বাহী অফিসারের এই মহৎ উদ্যোগে অসংখ্য যুবক বিনা খরচে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে, ফলে দেশের দক্ষ জনশক্তি বৃদ্ধির পাশাপাশি বিদেশেও গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের সুব্যবস্থা হচ্ছে। এছাড়াও দর্জি প্রশিক্ষণার্থী শাহনাজ বেগম বিনা খরচে দর্জি প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি বলেন এখন আমি নিজের ও পরিবারের সদস্যদের কাপড় নিজেই তৈরি করতে পারব এবং ঘরে বসে ট্রেইলারিং এর মাধ্যমে সংসারে অর্থ উপার্জন করতে পারবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, যেহেতু কালকিনি উপজেলা একটি প্রবাসী অধ্যুষিত এলাকা তাই এখানকার যুবকেরা যেন নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করে ভালো কাজ এবং সম্মানজনক বেতনে বিদেশ যেতে পারে এবং যারা দেশেই থাকতে চান তারা যেন ড্রাইভিং, কম্পিউটার, ইলেকট্রিক কাজ শিখে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারেন এছাড়া নারীরাও যেন আত্মনির্ভরশীল হতে পারে তাই তাদের জন্য টেইলারিং (দর্জি)প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমআর