শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বন্দরে ট্রাক ভরে আসছে চাল, তবুও বাজারে চালের দাম বাড়তি
হিলি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৩:০৫ পিএম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্ক মুক্ত ভাবে চাল আমদানি অব্যাহত রয়েছে। তবুও খুচরা বাজারে কমছে না চালের দাম। গত দুই সপ্তাহ থেকে কেজি প্রতি দেশি চাল ২ থেকে ৩ টাকা বেড়ে আটাশ জাতের চাল ৫৮ টাকায়, শম্পা কাটারী ৬৮ টাকায়, স্বর্ণা জাতের চাল ৪৮ টাকায় এবং জিরাশাইল জাতের চাল ৬৬ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারত থেকে আমদানিকৃত রত্না আতব ৫৩ থেকে ৫৪ টাকা কেজিতে এবং শম্পা কাটারী ৭১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ভারতের অভ্যন্তরে দাম বৃদ্ধির কারণে বন্দরের পাইকারী মোকামে বেশি দামে বিক্রি হচ্ছে চাল বলছেন ব্যবসায়ীরা। দাম না কমাতে অনেকটাই বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত থেকে ৪১০ থেকে ৪৭০ মার্কিন ডলারে প্রতি মেট্রিকটন চাল আমদানি করা হচ্ছে। সেই সঙ্গে ভারতেই চালের দাম বেশি। আমরা বন্দরের ব্যবসায়ীরা চাল আমদানি করে তেমন লাভবান হতে পারছি না। তবে আশা রাখছি দ্রুত খুচরা বাজারে চালের দাম কমে যাবে।

হিলি কাস্টমসের তথ্য মতে, গতকাল শনিবার ভারতীয় ৩৭ ট্রাকে ১ হাজার ২৬০ মেট্রিকটন চাল আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় থেকে সারাদেশে ১০২ জন আমদানিকারককে ৫ লাখ ৮৭ হাজার মেট্রিকটন চাল আমদানির বরাদ্দ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ৬০ হাজার মেট্রিকটন চাল আমদানির আইপি বা অনুমতি পেয়েছেন ব্যবসায়ীরা।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close