বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ভৈরবে ভাসমানদের খাবার দিলেন সেচ্ছাসেবীরা
ভৈরব প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৪:১৯ পিএম

ক্ষুধার তাড়না নিয়ে ঘুরে বেড়ানো মানুষগুলোর কোন দিন তিন বেলাতো দূরের কথা এক বেলাও খাবার জোটেনা। উপোষেই কাটিয়ে থাকে এমন লোকেরও অভাব নেই ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে। আজ একবেলা উন্নত মানের খাবার পেয়ে অনেক খুশি হয়েছেন স্টেশনের ভবঘুরে প্রকৃতির ছিন্নমূল মানুষগুলো। আজ একটু ভাল খাবার খেতে পারবে এমন আশায় দেড় শতাধিক মানুষ থালা হাতে নিয়ে বসে আছে খাবারের অপেক্ষায়। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) প্রবাসী ও স্থানীয়দের অর্থায়নে রেলস্টেশনে দেড় শতাধিক মানুষকে খাওয়ানোর আয়োজন করেন সেচ্ছাসেবীরা। খাবারের তালিকায় ছিল ভাত, গরুর মাংস, মুরগির মাংস, সবজি , ভর্তা ও ডাল। 

সরজমিনে দেখা যায়, ভৈরব পৌর শহরের পুকুরপাড়,জগন্নাথপুরসহ পাশর্^বর্তী এলাকার প্রবাসী ও স্থানীয়দের অর্থায়ানে তারা গত ৩ মাস ধরে শহরের বিভিন্ন স্থানে গরীব দুখীদের একবেলা করে খাবারের আয়োজন করে যাচ্ছে। এছাড়াও গরীব অসহায় মানুষের বিয়ে, কাঁফন দাফন, রক্তদান , এতিম ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যবস্থাসহ সুবিধাবঞ্চিত মানুষগুলোকে   সহযোগিতা করে যাচ্ছে এ সংগঠনের সেচ্ছাসেবীরা। প্রতিমাসে ১ বার শহরের বিভিন্ন জায়গায় এসব মানুষদের জন্য বিনা টাকায় এই খাবারের আয়োজন করা হয়। টাকা ছাড়া উন্নত মানের এমন খাবার খেয়ে খুশি গরিব অসহায় ক্ষুধার্ত মানুষজনও। গত ৩ মাস ধরে শহরের বিভিন্ন স্থানে গরীব দুখীদের একবেলা করে খাবারের আয়োজন করে যাচ্ছে। এ সংগঠনটি প্রতি মাসেই প্রবাসী ও স্থানীয়দের উদ্যোগে বিনা পয়সায় গরীব দুখীদের খাবারের আয়োজন করে থাকেন। তাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় ও প্রবাসীদের প্রতি বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। 

প্রতিষ্ঠাদাতা সদস্য আকলিমা বেগম জানান, পুকুরপাড় এলাকার প্রবাসী ও স্থানীয়দের অর্থায়ানে তারা গত ৩ মাস ধরে প্রতিমাস বিভিন্ন জায়গায় একবেলা করে খাবার আয়োজন করে যাচ্ছে। পাশাপাশি গরীব অসহায়  মানুষের বিয়ে, কাঁপন দাপন, আর্থিক অনুদান ও এতিম  ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যবস্থাসহ সুবিধাবঞ্চিত মানুষগুলোর সকল ধরনের সহযোগিতা করে যাচ্ছেন।

এছাড়া তারা আরো বলেন, আর্থিক কোন অনুদান পেলে মানবতার কল্যাণে দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করার পরিকল্পনা করেছে তাদের। এই সময় আয়োজন কমিটির আহ্বায়ক বাবু আহমেদ সুমন, সদস্য সচিব আব্দুস সামাদ, প্রতিষ্ঠাদাতা সদস্য আকলিমা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close