শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কুমারখালীতে
চেয়ারম্যান রাসেলকে পিটুনি দিয়ে পুলিশে দিলেন ছাত্র-জনতা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৫:০৪ পিএম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে জেলা শহরের মজমপুরগেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৩ নভেম্বর) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান।

রাসেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলে করে রাসেলসহ দুজন শহরের মজমপুরগেট এলাকা দিয়ে যাওয়ার সময় ছাত্র-জনতা তাকে চিনে ফেলে। এ সময় মোটরসাইকেল থামিয়ে রাসেলকে পিটুনি দেয় ছাত্র-জনতা। পরে মডেল থানা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়।

ওসি শিহাবুর রহমান বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর মডেল থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলার আসামি ছিলেন রাসেল। তাকে কঠোর নজরদারিতে রেখেছিল পুলিশ। বিকেলে লোকেশন জানতে পেরে পুলিশ তাকে মজমপুরগেট থেকে গ্রেপ্তার করে। এ সময় উত্তেজিত জনতা দুএকটা কিলঘুষি মেরে থাকতে পারে। তার বিরুদ্ধে কুমারখালী থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close