সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে
নাগরপুরে সার ও উচ্চ ফলনশীল বীজ পেয়ে খুশি প্রান্তিক কৃষকরা
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৪:৫৩ পিএম

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। চলতি ২০২৪-২৫ ইং অর্থবছরে উচ্চ ফলনশীল জাতের সরিষা বীজ, গম, ভুট্টা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য  উৎপাদন প্রদর্শনী বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। 

সোমবার (১১ নভেম্বর ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সংশ্লিষ্ট প্রশাসন ও কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন শাকিল এর সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রাজীব কুমার সূত্রধরের সঞ্চালনায় উপজেলার ক্ষুদ্র প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়। 

উক্ত বিতরণ কার্যের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, নাগরপুর থানা এস আই সেকেন্ড অফিসার মোঃ ফিরোজ আহমেদ, এনজিও প্রতিনিধি আঃ রউফ প্রমুখ।

উল্লেখ্য; পর্যায়ক্রমে গম ৪০০জন, ভুট্টা ২০০জন, সরিষা ৫৮০০জন, সূর্যমুখী ৫০জন, চিনাবাদাম ২০০জন পেঁয়াজ-১৫ জন, মসুর ৫০ জন এবং খেসারি ১০০ জন মোট ৬ হাজার ৮১৫ জন কৃষকের মাঝে বীজ এবং সার বিতরণ করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close