বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
১০ মাস পর ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে
হিলি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১:৫৪ পিএম

দীর্ঘ ১ বছর ১০ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। শুল্ক প্রত্যাহারের পর সোমবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় দুইটি ট্রাকে ৯০ মেট্রিকটন (৮৫০ কেজি) চাল বোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। মেসার্স শাইরাম এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান এই সব চাল আমদানি করছে।

চাল আমদানি অব্যাহত থাকলে খুচরা বাজারে চালের দাম কমে আসবে বলে জানান আমদানিকারকরা। তবে এখন পর্যন্ত খুচরা বাজারে আটাশ জাতের চাল ৫৮ টাকা, সম্পাকাটারী জাতের চাল ৬৮ টাকা, স্বর্ণা জাতের চাল ৪৮ এবং জিরাশাইল জাতের চাল ৬৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক সিরাজুল ইসলাম বলেন, সরকারের দেওয়া শুল্ক প্রত্যাহারের ঘোষণা পর সোমবার দুপুরে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। এসব চাল বাজারে সরবরাহ করা হলে দাম অনেকটাই কমে আসবে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, শুল্ক মুক্ত ভাবে চাল আমদানির জন্য এখন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ১৩ জন আমদানিকারক ৯১ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছে। প্রচুর পরিমাণ এলসি করা হয়েছে। চালের বাজার দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close