বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ট্রাম্পকে সামনে রেখে আ.লীগ রাজনীতিতে ফিরতে চেষ্টা করছে: আমির খসরু
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১২:৫১ পিএম

ট্রাম্পকে সামনে রেখে আওয়ামীলীগের রাজনীতি ফেরার চেষ্টা করা রাজনৈতিক দেউলিয়াত্বের সমান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার (১০ নভেম্বর)  গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাথে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈঠকে দু'দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে, তারা যেটা বিশ্বাস করে নির্বাচিত সরকার থাকলে অর্থনৈতিক বিনোয়গ ও কর্মকাণ্ডগুলোর ক্ষেত্রে সহজ হয়।

'সিঙ্গাপুর মনে করে দক্ষ শ্রমশক্তি পাঠানো যায়, সেটা আলোচনা হয়েছে। বিশেষ করে শিক্ষিত নার্স পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে' বলেও উল্লেখ করেন সাবেক এই মন্ত্রী।

আমির খসরু বলেন, সিঙ্গাপুর মনে করে নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব না। এটা শুধু সিঙ্গাপুর বলে নাই, সব কূটনৈতিকরা মনে করে নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব ন।

নূর হোসেনে দিবসকে কেন্দ্র আ'লীগের কর্মসূচি করার পরিকল্পনা কিভাবে দেখছে বিএনপি- এমন প্রশ্নে খসরু বলেন, দেশের মানুষ যখন আপনাকে বিতাড়িত করে তখন আপনি একেক সময়ে একেক কাভারে আসতে চান। কোন কোন সময় হিন্দু-মুসলিম হয়ে, আবার এখন ট্রাম্প চিত্র আসছে। এখন যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা অন্য বেশে আসতে চাচ্ছে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব। তারা যে রাজনৈতিকভাবে ধংশ হয়েছে এটাই তার প্রমাণ।

আমির খসরু বলেন, আওয়ামী লীগ কেন ট্রাম্পের বেশে আসতে হবে? কেন হিন্দুদের অত্যাচারের অজুহাত হয়ে আসতে হবে?। কেন তারা রাজনৈতিক শক্তি হিসেবে এই অবস্থায় পৌছালো। আবারও বলছি তারা এখন দেউলিয়া হয়ে বিভিন্ন মোড়কে আসার চেষ্টা করছে। তার অস্তিত্ব প্রমাণ করতে হলে নিজেকে দেশে আসতে হবে। কিন্তু তার সেই সমর্থনও নাই।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য এনামুল হক চৌধুরী এবং  বিএনপির নেত্রী শামা ওবায়েদ।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close