বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
রাজবাড়ীতে
আদালতের জিপির নিয়োগ বহাল রাখতে আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৪:২৬ পিএম

রাজবাড়ী আদালতে নবনিযুক্ত জিপি অ্যড. স্বপন কুমার সোমের নিয়োগ বহাল রাখার দাবিতে এবং তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজবাড়ী জেলা বার এর ৭০ জন আইনজীবী স্বাক্ষরিত স্মারকলিপি রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা হয়। 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নবনিযুক্ত জিপি অ্যড. স্বপন কুমার সোম একজন সৎ আইনজীবী হিসেবে সুনামের সাথে ১৯৮২ সাল থেকে তার পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। আদালতের প্রতি তার পেশাগত নৈতিক দায় ও দায়িত্ব সম্পর্কে তিনি যথেষ্টই সচেতন। রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের পেশাগত রাজনীতির সাথে বরাবর নিরপেক্ষভাবে আইনজীবীদের স্বার্থে জড়িত ছিলেন এবং আছেন। 

তিনি ছাত্রজীবনের শুরুতে জাসদ রাজনীতি করেছিলেন সত্য। তবে, তারপর আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না। তার জিপি পদে নিয়োগ নিয়ে একটি স্বার্থান্বেষী মহলের বিরোধিতা খুবই বিস্ময়ের। 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন অ্যড. স্বপন কুমার বিশ্বাস, অ্যড. স্বপন কুমার সোম,  অ্যড. হাবিবুর রহমান বাচ্চু, অ্যড. মারুফ উল হাসান শামীম, অ্যড.  মোল্লা নিয়াজ মোহম্মদ আইয়ুব, অ্যড. বিজন কুমার বোস, অ্যড. রফিকুল ইসলাম, অ্যড. বিজন কুমার বোস প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close