বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শ্রীনগরে হেরোইনসহ একাধিক মামলার ৪ আসামি গ্রেফতার
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৩:৫০ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর হেরোইনসহ একাধিক মাদক মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিন মুন্সী। 

এর আগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায়  বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ তাদের আটক করে শ্রীনগর থানা এএসআই আব্দুল আজিজ ও পুলিশ সদস্যরা।

গ্রেফতারকৃত হলেন, ১৪টি মাদক মামলার আসামি কবির পিতা দেলোয়ার, ৮ টি মাদক মামলার আসামি জাহাঙ্গীর পিতা ফজলু, হৃদয় পিতা-বরু কাজী ও একই এলাকার আমির এ দুজনের বিরুদ্ধে ১টি করে মাদক মামলা চলমান রয়েছে। তারা প্রত্যেকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃত মাদক মামলার আসামীরা যোগ সাজসে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণ ও পরিচালনা করে আসছে এবং তাদের বিরুদ্ধে মোট ২৪টি মাদক মামলা চলমান রয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইয়াছিন মুন্সি  জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা রেকর্ডের পর তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close