শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১২:১৭ পিএম

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাই‌কেল আ‌রোহী নিহত হ‌য়ে‌ছেন। বৃহস্প‌তিবার (৭ ন‌ভেম্বর) ভো‌রে সাতক্ষীরা-খুলনা মহাসড়‌কের বি‌সিক শিল্পনগরী এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরার তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও তালার সুজনশাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

‌বি‌সিক শিল্প নগরী এলাকার অ্যাড‌ভো‌কেট আব্দুর রহমান কলেজের মোয়াজ্জিন জানান, তিনি ফজরের আযান দেয়ার জন্য মসজিদে প্রবেশ করার সাথে সাথে বাইরে একটি বিকট শব্দ হয়। আযান শেষে তিনি কলেজের দুই সিকিউরিটিকে নিয়ে বাইরে এসে দেখেন দুর্ঘটনাকব‌লিত তিনজন লোক পড়ে আছে।

সাতক্ষীরা সদর থানার এস আই বিশ্বজিৎ সরকার জানান, ঘটনাস্থ‌লে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা করা হ‌চ্ছে মোটরসাই‌কেল ও ট্রা‌কের সংঘ‌র্ষে এই হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌ছে। নিহত‌দের  মর‌দেহ উদ্ধার ক‌রে সদর হাসপা‌তা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। 

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close